ঘরে দুই মেয়েকে পড়াতে আসতেন গৃহশিক্ষক। ১৯ বছর বয়সী ওই যুবককে দেখেই প্রেমে পড়ে যান দুই মেয়ের মা। এরপর যুবককে নিয়ে স্বামীর সংসার ছেড়েছিলেন গৃহবধূ। কিন্তু কয়েকদিন সংসার করার পর লাপাত্তা হয়ে যান যুবক। এবার স্ত্রীর দাবি নিয়ে ওই যুবকের বাড়ির সামনে ধরনায় বসলেন তিনি। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মেয়েদের গৃহশিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গৃহবধূ। গোপনে কয়েক মাস প্রেমও করেন। এরপর স্বামীকে তালাক দিয়ে যুবকের সঙ্গে ঘর ছাড়েন। বীরভূমের তারাপীঠে বেশ কিছুদিন সংসারও করেন তারা। কিন্তু দুইদিন আগে লাপাত্তা হয়ে যান ওই যুবক।
ওই নারী বলেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২২-২৫ দিন আগে আমাকে নিয়ে যায় সে। পরে ওকে বিয়ে করি। আমাদের এক বছরের সম্পর্ক। সে আমার মেয়েদের পড়াতে আসত। সেখান থেকেই প্রেম। কিন্তু ওর বাবা এবং পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি।
তিনি আরো বলেন, কয়েকদিন আগে সে তার বাবার সঙ্গে কথা বলেছিল। তারপর কী হয়েছে জানি না। সে ছেড়ে চলে গেল। আমি সবই হারালাম। আমাকে বললে তো নিজেই চলে যেতাম। ওর ঘরের লোকজন নাকি সে কোথায় জানে না। তাদের ধারণা, আমিই ওকে লুকিয়ে রেখেছি, যা মিথ্যা।
