তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে নারী মৈত্রীর মতবিনিময় সভা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:৫৭ পিএম

দেশে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে সাংবাদিকদের সাথে নারী মৈত্রীর মতবিনিময় সভা হয়েছে। আজ শনিবার (১৮ নভেম্বর ২০২৩) বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীর আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে বিশ্বসাহিত্য কেন্দ্রে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন আলী খন্দকার, সমন্বয়কারী (অতিরিক্ত সচিব), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি)। 

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মো. আব্দুস সালাম মিয়া, প্রোগ্রামস ম্যানেজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশ, অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাছরিন আকতার, প্রোজেক্ট কোঅর্ডিনেটর, নারী মৈত্রী। 

শাহীন আকতার ডলি বলেন, বর্তমানে তরুণরা ই-সিগারেটের প্রতি বেশি আসক্ত হয়ে পরছে। তাদের এই আসক্তি থেকে বের করে আনতে ই-সিগারেট বাজারজাত বন্ধ করা অত্যন্ত জরুরী। শুধু তাই নয় বন্ধ করতে হবে সিগারেট’র খুচরা শলাকা বিক্রি। পাশাপাশি তামাকজাত পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আকার ৫০% থেকে ৯০% এ বৃদ্ধি করা এবং বিক্রয় স্থানে তামাকজাত দ্রব্যের প্রদর্শন বন্ধ করতে হবে।

আব্দুস সালাম মিয়া বলেন, তামাক একটি প্রাণঘাতী দ্রব্য। তামাকের পক্ষে বলার মতো একটি শব্দও নেই। তামাক পরিবেশ, অর্থনীতি ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। টোব্যাকো এটলাস ২০১৮- এর তথ্য মতে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর বাংলাদেশে ১ লক্ষ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। তার মানে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারান । জনস্বাস্থ্যের সুরক্ষায় ও জীবন রক্ষায় দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে এখনই। আইন শক্তিশালী করবার এই পদক্ষেপ বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আমাদের গণমাধ্যমের বন্ধুগণ,যাদের সবচেয়ে বড় শক্তি তাদের লেখনি ও গণমাধ্যম ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানোর কৌশল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত