গাজীপুরে বিআরটি প্রকল্পের শ্রমিকদের মধ্যে মারামারি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০২:৪৭ এএম

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে মারামারিতে দুই শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার বিআরটি প্রকল্পের কাজ চলছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভোগড়া বাইপাস মোড় এলাকায় ওপরে কাজ করা শ্রমিকরা নিচে ময়লা আবর্জনা ফেলে। আবর্জনাগুলো নিচে থাকা শ্রমিকদের শরীরে পড়লে তাদের মধ্যে বাগ্বিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে ওপরের শ্রমিকরা নিচে নেমে এলে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারি বাধে। এতে এলোপাতাড়ি কিল-ঘুসিতে বেশ কয়েকজন আহত হন। পরে তাদের মধ্যে থেকে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বেশ কিছু সময় কাজ বন্ধ ছিল। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, নির্মাণকাজ চলাকালে ময়লা ফেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এতে কিল ঘুসিতে কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। তাদের কাজও চলমান রয়েছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত