বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া দলের ফিল্ডিংয়ের সময় মিচেল স্টার্ক ও স্টিভেন স্মিথের হাতে দেখা গেছে কালো বাহুবন্ধনী। তবে দলের অন্য কারও হাতে সেই বাহুবন্ধনী ছিল না। স্টার্ক-স্মিথের বাহুবন্ধনীতে ইংরেজিতে দুটি শব্দ লেখা 'পিএইচ।'
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘ওয়েস্ট অস্ট্রেলিয়ান' জানায়, বাহুবন্ধনীতে ‘পিএইচ' শব্দ দুটো অস্ট্রেলিয়ার প্রয়াত ওপেনার ফিল হিউজের নামের আদ্যক্ষর।
৯ বছর আগে মাঠে এক দুর্ঘটনায় জীবন হারান অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট, ২৫ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা হিউজ। স্টার্ক ও স্মিথ ছিলেন হিউজের ভালো বন্ধু। সেই বন্ধুত্বের কারণেই ‘হিউজকে নিয়ে' ফাইনাল খেলতে নেমেছেন স্মিথ ও স্টার্ক।
