বুড়িয়ে যাওয়া রোধে সকালের নাস্তায় রাখুন এসব খাবার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম

প্রকৃতির নিয়মেই মানুষের বয়স বাড়ে, ত্বকে ভাঁজ পড়ে, চুল ধূসর হয়ে আসে। অনেকে আবার বয়সের আগেই নানা কারণে চেহারায় বেশি বয়স্কের ছাপে ভোগেন। এই বয়সের ছাপ আবার অনেকের মানসিক চাপেরও কারণ হয়। শরীরে বয়সের ছাপ কিংবা বুড়িয়ে যাওয়া কমাতে অনেকেই নানা দামী ক্রিম-লোশন ব্যবহার করেন, কেউ আবার অ্যান্টি এজিং ওষুধ সেবন করেন। তবে আপনি কিন্তু চাইলেই একটু সচেতন আর খাদ্যাভাস বদলে বয়সের ঘোড়াকে লাগাম পড়াতে পারেন।

আপনি যদি নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান, তাহলে এর প্রভাব আপনার ত্বক, মুখে ও চুলে স্পষ্টভাবে দেখা যায়। সেজন্য 'অ্যান্টি এজিং ফুড'কে আপনার ডায়েটের অংশ করুন। এর ফলে আপনার সৌন্দর্য বাহ্যিকভাবে নয় বরং অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হবে। জানুন এমনই কিছু প্রাকৃতিক খাবার সম্পর্কে যা, আপনার বার্ধক্য রোধ করবে। এই খাবারগুলি প্রতিদিন সকালের নাস্তায় খেলে মিলবে উপকার:

নাস্তায় প্রতিদিন রাখুন ডিম

একটি গবেষণায় সামনে এসেছে যে, ডিম খেলে আপনার সামগ্রিক স্বাস্থ্য ভাল থাকে। ডিম ভিটামিন এ, বি এবং ই সমৃদ্ধ, যা বার্ধক্যের প্রভাব কমায়।

প্রচুর পরিমাণে ভিটামিন সি খান 

কমলালেবু, মৌসম্বী লেবু, আঙুর,পাতিলেবু, আমলকী ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও এতে বায়োফ্ল্যাভোনয়েড এবং লিমোনিনও পাওয়া যায়। একটি গবেষণা অনুসারে, এই উপাদান ক্যানসার সৃষ্টিকারী পদার্থ (কার্সিনোজেন) দূর করে। এছাড়া এসব খাবারে জিনিসে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে যা ত্বককে সজীব রাখে।

অঙ্কুরিত শস্য খান

ছোলা মটর পানিতে ভিজিয়ে রাখার পর তার ভিতর থেকে যে সাদা সুতার মতো জিনিস বের হয় তাকেই বলা হয় স্প্রাউট। এই স্প্রাউটগুলো নানা ভিটামিন, ও খনিজ উপাদানে সমৃদ্ধ। স্প্রাউট বা অঙ্কুরিত শস্য খেলে অনেক ধরনের রোগ থেকে সুরক্ষা মেলে। এতে পাওয়া বিটা-ক্যারোটিন, আইসোথিওসায়ানেটস ত্বকের ক্ষয়, মরে যাওয়া কমায়।

সজীব স্বাস্থ্যের জন্য সয়া পণ্য

সয়াবিন, সয়া ময়দা, সয়া দুধ এবং টফুর মতো সয়া পণ্যগুলো চর্বি কম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। সয়া পণ্যে জেনিস্টিন থাকে যা শরীরকে তরুণ ও সুস্থ রাখতে সাহায্য করে।

ডালিম-বেদানা বেশ কার্যকরী

ডালিম বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং শরীরের ডিএনএ-তে অক্সিডেশনকেও ধীর করে দেয়। এটি খেলে ত্বক ঝলমলে ও সজীব থাকে। তাই সকালে খেতে পারেন ডালিমের জুস কিংবা দানা।

হলুদ ফল-সবজি খান

হলুদ ফল ও সবজি যেমন- কুমড়ো,আম, এপ্রিকট ইত্যাদিতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ভিটামিন সি এবং এনজাইম পাওয়া যায়। এগুলি পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে ত্বককে তরুণ রাখতে সাহায্য করে।

দারুণ উপকারী দই

দইয়ে অনেক ধরনের পুষ্টিকর উপাদান পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, দইতে জীবন্ত ব্যাকটেরিয়া থাকে যা হজমে সাহায্য করে। ক্যালসিয়ামের ভাল উৎস হওয়া ছাড়াও এটি ত্বককে রাখে তরুণ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত