তীব্র পেট ব্যথা নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতি। এছাড়াও তিনি ডায়াবেটিসের জটিলতা সহ নানাবিধ অসুখে ভুগছেন। মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে আসেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।
জানা গেছে, তার শরীরে রক্তের প্রদাহ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ও কিডনি সংক্রমণ সহ নানাবিধ উপসর্গ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে। তার যথাযথ চিকিৎসা এবং রোগ নির্ণয় প্রক্রিয়া চলছে।
বর্তমানে তিনি এন্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) ও মেডিসিন বিশেষজ্ঞ এর তত্ত্বাবধানে রয়েছেন। তবে তিনি কমপক্ষে ৪৮ ঘন্টা অবজারভেশনে থাকবেন।
জ্যোতিকা জ্যোতিকে আয়না, নন্দিত নরকে, অনিল বাগচির একদিন, লাল মুরগির ঝুঁটি সহ বেশ কিছু সিনেমায় দেখা গেছে। সম্প্রতি তিনি গৌতম কৈরীর বঙ্গমাতা চলচ্চিত্রে শেখ ফজিাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন।
