হাসপাতালে পরীমনি

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০২:৫৬ পিএম

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সোমবার (২১ জুলাই) রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। যতই সময় যাচ্ছে মৃত্যুর মিছিল যেন বাড়ছেই। 

খবরটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। 

নিজের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এ অভিনেত্রী লেখেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকরভাবে আছে এভাবে বুঝতে পারি নাই আগে।

গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে বুকে ব্যথা হয়। রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……।’  

বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে গতকাল (২১ জুলাই) দুপুর ১টার পর। বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার পর থেকেই দেশের সর্বসাধারণের মধ্যে শোকের ছায়া বইছে। যা ছুয়ে গেছে ছোট-বড় পর্দার তারকাদের মাঝেও।

দেশের অনেক তারকা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক এবং সমবেদনা জানিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত