সাকিব-লিটনকে ধরে রাখেনি নাইট রাইডার্স

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

আইপিএলের নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ছেড়ে দেওয়ার তালিকায় সাকিব আল হাসান যেমন রয়েছেন, তেমনই রয়েছেন লিটন দাস। তবে রেখে দেওয়া হয়েছে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে।
সাকিব আল হাসান ও লিটন দাসকে গতবারের নিলামে কিনেছিল কেকেআর। কিন্তু সাকিব শেষ পর্যন্ত খেলতে আসেননি। আর লিটনকে একটি ম্যাচের বেশি খেলায়নি কলকাতা। দুই ক্রিকেটারকেই ছেড়ে দিল তারা।
কলকাতা ছেড়ে দিয়েছে লকি ফার্গুসনকেও। ছেড়ে দেয়াও হয়েছে ভারতের হয়ে বিশ্বকাপ খেলা শার্দুল ঠাকুরকেও। এ ছাড়াও কলকাতা ছেড়ে দিয়েছে টিম সাউদি এবং জনসন চার্লসের মতো বিদেশি ক্রিকেটারকে। রাখা হয়নি নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসাকেও। 
কলকাতা ধরে রেখেছে শ্রেয়াস আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংহ, সুযশ শর্মা, অনুকূল রায়, ভেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীকে। আর । বিদেশিদের মধ্যে রেখে দেওয়া হয়েছে রহমনুল্লা গুরবাজ, জেসন রয়, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত