কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০১:১৮ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা আগটারী এলাকায় এ ঘটনা ঘটে। মাদকাসক্ত ছেলের নাম মোস্তাফিজার রহমান (২৯)।

ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকাসক্ত ছেলে মোস্তাফিজার রহমান প্রতিদিন নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ প্রয়োগ করতো। নেশার টাকা না দিলে প্রায় সময় তার বাবা-মাকে মারপিট করতো। এমনি বাড়িতে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আসছে। তার অত্যাচারে বাবা-মাসহ পরিবারের সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে।

থানায় উপস্থিত হয়ে মা আনজুয়ারা বেগম বাদী ছেলে মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের অপরাধে মামলা দায়ের করলে পুলিশ মাদকাসক্ত মোস্তাফিজুর রহমানকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, প্রতিদিন নেশা করার জন্য টাকা দাবি করতো। নেশা করার টাকা না দিয়ে বাবা-মাকে সে প্রায় সময় মারপিটসহ বাসার প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করতো। তার এই পাশবিক কর্মকান্ডে বাবা-মাসহ পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পড়ায় মাদকাসক্ত ছেলে মোস্তাফিজুরের বিরুদ্ধে মা বাদী হয়ে মামলা দায়ের করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত