কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। তার নাম জহিরুল হক ভূইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লহ্মীবরদী এলাকার মৃত ফাজিল উদ্দিনের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল হক ভূইয়া। এসময় কারাগারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। আড়াইহাজার থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত