বিএনপির আরও ১১ নেতাকর্মীর কারাদণ্ড

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম

পাঁচ বছর আগে রাজধানীর ভাটারা থানার একটি নাশকতার মামলায় বিএনপির স্থানীয় পর্যায়ের ১১ নেতাকর্মীকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিতদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস করে কারাভোগের রায় দেওয়া হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টে্রট শফি উদ্দিনেরর আদালত এ রায় দেন। দণ্ডিত আসামিরা হলেন- আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারি, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, জাকির হোসেন বেপারি, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি, আলী মিয়া।

এ নিয়ে গত তিনমাসে শুধু ঢাকার আদালতে ৩৪ মামলায় বিএনপির কেন্দ্রীয় এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৬০০ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে সাজার রায় হলো।

ভাটার থানার মামলাটি দায়ের হয় ২০১৮ সালের সেপ্টেম্বরে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরু হয়। বিচার চলাকালীল আদালত দশ জনের সাক্ষ্য গ্রহণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত