ইস্ট কোস্ট গ্রুপ (ইসিজি) এর সহযোগী প্রতিষ্ঠান ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড (ইসিওপিএল) এর নতুন সংযোজন, ইসি অর্গ্যানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েলের মোড়ক উন্মোচিত হয়েছে।
আজ রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় হলিডে ইন, ঢাকা সিটি সেন্টারে মোড়ক উন্মোচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন :তানজিল চৌধুরী— এমডি, ইস্ট কোস্ট গ্রুপ; চেয়ারম্যান, প্রাইম ব্যাংক লিমিটেড,মুনিয়া চৌধুরী— ডিরেক্টর, ইসি অরগানিক প্রোডাক্টস লিমিটেড,দিলরুবা চৌধুরী — ডিরেক্টর, ইস্ট কোস্ট গ্রুপ,তানভীর চৌধুরী — এমডি, ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড এবং পরিচালক, ইস্ট কোস্ট গ্রুপ,মাসুদুর রহিম — সিইও, ইস্ট কোস্ট গ্রুপ,মো. আবু খায়ের হাসানুল হাসিফ সওদাগর — সিএফও, ইস্ট কোস্ট গ্রুপ ।
ইসি অর্গ্যানিক প্রোডাক্টস লিমিটেড প্রতিষ্ঠানটি সেরা মানের ও স্বাস্থ্যকর পণ্য সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে ২০২২ সালে ওলিও ওরোলিও অলিভ অয়েল বাজারে আনার মাধ্যমে যাত্রা শুরু করে। এই ধারাবাহিকতায় এবার তারা বাজারে এনেছে ইসি অর্গ্যানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল। এই পণ্যটি ঈগ (ক্যামিক্যাল মেজারমেন্ট) এবং চঈজ (প্রোডাক্ট সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস) এর জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (ইঝঞও) কর্তৃক স্বীকৃত। এছাড়াও এই তেল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল (ইঈঝওজ) কর্তৃক সঠিক গুণমানে পরীক্ষিত। একইসাথে, ইসি অর্গ্যানিক ফর্টিফায়েড সানফ্লাওয়ার অয়েল ঋঝগঝ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম), এগচ (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস) এবং (গুড হাইজিন প্র্যাকটিস)— এর সকল মানদণ্ডে সফলভাবে উন্নিত। এছাড়াও ইসি অর্গ্যানিক ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হালাল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ঢাকার আশুলিয়ায় ইসি অর্গ্যানিক প্রোডাক্টস গড়ে তুলেছে তাদের নিজস্ব ফ্যাক্টরি । এখানে ইউরোপীয় প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের পণ্য সরবরাহের জন্য রয়েছে সকল আধুনিক ব্যবস্থা। উৎপাদনের নিমিত্তে প্রতিটি স্তরে নিশ্চিত করা হয়েছে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা।
গুণমান অটুট রাখার ব্যপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে ইসি অর্গ্যানিক প্রোডাক্টস লিমিটেড (ইসিওপিএল) এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ চৌধুরি বলেন, "আমরা সকলের জন্য সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই চিন্তাধারায় আমরা ইতিপূর্বে আমাদের ওলিও ওরোলিও অলিভ অয়েল বাজারে এনেছিলাম, আর এখন সবার জন্য নিয়ে এসেছি অনন্য এক সংযোজন — সেরা মানের বীজ থেকে তৈরি, স্বাস্থ্যসম্মত ও কোলেস্টেরলমুক্ত ইসি অর্গ্যানিক ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল।"
ইসি অর্গ্যানিক ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল সূর্যমুখীর সেরা বীজ থেকে আহরণ করা হয় এবং ইহা ভিটামিন এ, ই ও ফাইটোস্টেরল সমৃদ্ধ। তেলটি বাজারে ৫ লিটার, ৩ লিটার এবং ১ লিটার বোতলের পাশাপাশি ৫ লিটার টিনের ক্যানেও পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যেই পণ্যটি পৌঁছে গেছে সারাদেশের শীর্ষস্থানীয় সুপারমার্কেট এবং বাজারে।
ইসি অর্গ্যানিক ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েলের মোড়ক উন্মোচন, ভোক্তাদের প্রতি ইস্ট কোস্ট গ্রুপের স্বাস্থ্যকর এবং সেরা মানের পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করেছে। আর, উন্মোচন করেছে স্বাস্থ্যকর জীবনযাপনের অবারিত এক দুয়ার।
