আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চাইলেন সুরক্ষা সচিব ও আইজি প্রিজন্স

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ এএম

আদালতের আদেশ বাস্তবায়ন না করার ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। 

সোমবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল  বেঞ্চে হাজির হয়ে তারা লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। আপিল বিভাগ তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে পূর্ণাঙ্গভাবে আদেশ বাস্তবায়নের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। ওদিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার সকাল ৯টা ১৩ মিনিটে আইজি প্রিজন্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আপিল বিভাগে প্রবেশ করেন। 

গত ২০ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ তাদের সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে তলব করেন। সে সময় প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগের আদেশ পালন না করলে সেটি সহজভাবে দেখার সুযোগ নেই।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইব্রাহিম খলিল। এছাড়া বিবাদীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত