রূপায়ণ হাউজিং এস্টেটের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ পিএম

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের মাসিক বিক্রয় সম্মেলন ‘নভেম্বর-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে রূপায়ণ সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী মাসের পারফরমেন্স পর্যালোচনা এবং ডিসেম্বর মাসের করণীয় ঠিক করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলীনূর রহমান, চিফ বিজনেস অফিসার ইঞ্জিয়ার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।  

এসময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল বলেন, গ্রাহকদের সেবার মানসিকতা নিয়ে কাজ করলে সাফল্য আসবে। রূপায়ণ গ্রুপ সব সময় ক্রেতা সন্তুষ্টি ও সেবা নিশ্চিতে গুরুত্ব আরোপ করে। সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। 

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলীনূর রহমান বলেন, বিশ্বমানের আধুনিক আবাসনের সব সুবিধাই রয়েছে আমাদের প্রকল্প সমূহে। ক্রেতাদের কাছে এ খবর পৌঁছাতে পারলে বছর শেষে দারুণ সাফল্য আসবে। এমন উদ্যম নিয়ে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সকলকে কাজ করার তাগিদ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত