ছোট্ট মৌমাছি মায়া এবং তার বন্ধু উইলি। তারা দেখতে পায় দুষ্টু পোকারা তাড়া করছে চম্প নামের এক পিঁপড়াকে। মায়া এবং উইলি তাকে উদ্ধার করে। চম্প তাদেরকে একটা সোনালী রঙের ডিম গ্রিনলিফ রাজ্যে পৌঁছে দিতে বলে। ডিমের ভেতর আছে তাদের ছোট্ট রাজকন্যা স্মুশ।
মায়া এবং উইলি ডিম নিয়ে গ্রিনলিফের উদ্দেশ্যে রওনা হয়। পথেই ডিম ফুটে বের হয় স্মুশ। দুষ্টু পোকারা পিঁপড়াদের রাজ্যে আক্রমণ করে। হঠাৎ কিছু পাখি উড়ে এসে দুষ্টু পোকাদের খেয়ে ফেলতে চায়। তখন মায়া এবং পিঁপড়া বন্ধুরা মিলে পোকাদের বাঁচায়। দুষ্টু পোকারা তাদের ভুল বুঝতে পারে।
তারা সবাই তখন বন্ধু হয়ে যায়। মায়া, উইলি, পিঁপড়া এবং দুষ্টু পোকাদের বন্ধুত্বের গল্প “মায়া দ্য বী দ্য গোল্ডেন অর্ব”। দুরন্ত টিভিতে সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে শুক্রবার বিকেল ৩টায়।
