দুরন্তপনার ৭ বছর!

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৮:৫০ পিএম

৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের একমাত্র শিশুতোষ টেলিভিশন দুরন্ত টিভি। শিশুদের বিনোদনের উদ্দেশ্যে চ্যানেলটি যাত্রা শুরু করে ২০১৭ সালের ৫ অক্টোবর। দুরন্ত টিভিতে প্রতি তিন মাসে একটি সিজন ধরে অনুষ্ঠান সম্প্রচার করা হয়। ৭ বছরে ২৮টি সিজন পেরিয়ে এখন ২৯তম সিজন শুরু করতে যাচ্ছে চ্যানেলটি।

‘দুরন্ত টিভি’র অনুষ্ঠান এমনভাবে তৈরি করা হয় যা শিশুদের আনন্দ দেয়ার পাশাপাশি দেশাত্ববোধ, মুক্তিযুদ্ধ এবং নিজস্ব সংস্কৃতির ছোঁয়ায় বেড়ে উঠতে সাহায্য করে। পাপেট-শো, লাইফস্টাইল প্রোগ্রাম, শিশুদের সৃজনশীলতা বিকাশের গুরুত্বপূর্ণ বিষয় যেমন ছবি আঁকা, গান শেখা, নাচ শেখা, ক্রাফটিং, ব্যায়াম, আত্মরক্ষার কৌশল, ভাষার ব্যবহার, বিজ্ঞানের খুঁটিনাটি, দলগত কাজের মানসিকতা তৈরি, গল্প বলা, আবৃত্তি, ভ্রমণ থেকে শুরু করে যাদু প্রদর্শনী, কুইজ শো, নিজেদের নির্মিত কার্টুন সিরিজ, সেইসাথে বাংলায় ভাষান্তরিত বিদেশী বিভিন্ন অ্যানিমেটেড চলচ্চিত্র ও কার্টুন দুরন্ত টিভিতে প্রচার করা হয়।
শিশুমনে বিস্ময়, কৌতুহল আর আনন্দ সৃষ্টির মাধ্যমে, তাদের ইতিবাচক মানসিকতায় পরিণত হয়ে ওঠার পরিবেশ তৈরি এবং তার মাধ্যমে তাদের একটি সুন্দর পৃথিবী উপহার দেয়াই দুরন্ত টিভির লক্ষ্য।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত