বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা বেস্ট হোল্ডিংসের (লা মেরিডিয়ান) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে আগামী বছরের ৮ জানুয়ারি থেকে, যা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। বেস্ট হোল্ডিংসের কাট-অফ প্রাইস থেকে ৩০ শতাংশ ডিসকাউন্টে বা ২৪ টাকায় আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। এর আগে কোম্পানির শেয়ারের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির কাট-অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করেছে। গত ১০ অক্টোবর শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের জন্য বেস্ট হোল্ডিংস লিমিটেডের আইপিও অনুমোদন পায়।
×
