এবার বিয়ে করলেন সন্দীপ্তা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:০২ এএম

প্রেমিক সৌম্যর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। পরিকল্পনানুযায়ী গতকাল একদম সাদামাটা আয়োজনে বিয়ে সারলেন তিনি। বিয়েতে যে অভিনেত্রী সাবকি সাজে সাজবেন তা আগেই স্থির করে রেখেছিলেন।

বিয়েতে ফুশিয়া রঙের বেনারসিতেই দেখা গেল নায়িকাকে। পাশে ছিলেন তার প্রিয় বান্ধবীরা। এক দিনেই বিয়ে এবং রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে মাংস— কিছুই বাদ ছিল না।

উল্লেখ্য, সৌম্যর সঙ্গে কয়েক বছরের প্রেম সন্দীপ্তার। প্রথম দিকে সম্পর্ককে আড়ালে রাখলেও পরবর্তীকালে নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত