দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ১৮

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:০২ পিএম

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে দিনাজপুরের ৮টি পরীক্ষা কেন্দ্র থেকে ১৮ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের ৮টি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। 

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ৮টি পরীক্ষা কেন্দ্রে কর্মকর্তারা ১৮জনকে ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগে আটক করে। পরে তাদেরকে পুলিশে কাছে সোপর্দ করে। আটককৃত ১৮ জনের মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত