মেজর (অব.) হাফিজকে ভারতে যেতে বাধা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানববন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিএনপি ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে। উন্নত চিকিৎসার জন্য তার ভারতে যাওয়ার কথা ছিল। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি দেশ রূপান্তরকে এ কথা জানান।

হাফিজ বলেন, ‘আগামীকাল বুধবার দিল্লীর ফোরটিস হাসপাতালে অপারেশনের তারিখ ছিল। সে হিসেবে আজ আমি বিমানবন্দরে যাই। লাগেজ বিমানে উঠানো হয়। আমি ইমিগ্রেশনে গেলে অপেক্ষা করতে বলা হয়। প্রায় ঘণ্টা খানিক বসিয়ে রাখার পর জানানো হয় আমি দিল্লীতে যেতে পারব না। পরে বাধ্য হয়ে ফিরে আসি। পরে বিমান থেকে লাগেজ ফেরত এনে চলে আসি।’

কি বলে আপনাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিএনপি করি। এটাই আমার অপরাধ। চিকিৎসার জন্য আমি ভারত যেতে পারলাম না। অথচ দীর্ঘদিন ধরে আমি অসুস্থ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত