অপু বিশ্বাস বললেন ‘চিত্রনাট্য দুর্বল’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম

জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের মধ্যে প্রেম চলছে— গেল নভেম্বরে গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নীর একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটে এমন দাবি করা হয়। স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। গতকাল শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত হয়ে মুন্নী বুঝিয়ে দিলেন সেসব ছিল ভুল বোঝাবুঝি। 

শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলন তাপস ও মুন্নী। এই সাক্ষাৎকারে খোলামেলা অনেককথাই বললেন, ফারজানা মুন্নী। তবে এই সাক্ষাৎকারটাকে ইঙ্গিত করেই অপু বিশ্বাস বললেন, চিত্রনাট্য দুর্বল।

সেখানে মুন্নী বলেন, আমার মাথায় জিনিসটা ঢুকেছিল (বুবলীকে নিয়ে সন্দেহ)। আমরা সারারাত আমরা কাজ করি, সারারাত কেউ কপিরাইটের কাজ করছে কেউ রেকর্ড করছে, তারপরে তাপস গানগুলোকে জোড়া দিচ্ছে। এসবে আমি অভ্যস্ত। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপার তো জানি না, সবার কথায় ইনফ্লুয়েন্সড হয়ে আমি ওকে (বুবলী) সন্দেহ করেছিলাম। তখনই আমি হিট অফ দ্য মোমেন্ট আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এবং আমি উপলব্ধি করলাম এটা আমার দ্বারা কিভাবে সম্ভব। আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম।

অপু বিশ্বাসের সঙ্গে আলাপের বিষয়ে মুন্নী বলেন, যার সঙ্গে আমার কথোপকথন হয়েছিল, তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল মাত্র ৪-৫ মিনিট কথা হয়েছিল। অপু বিশ্বাস। রাইট। ফোনে ওর নাম আসলো- আমি ফোনটা ধরলাম। রাত সাড়ে তিনটায় ফোন দিয়েছিল। তখন ওর লাইফের কিছু ঘটনা আমাকে বললো। ওর লাইফে কী ঘটেছে। ন্যাচারালি আমি ওর সঙ্গে কিছু কথা শেয়ার করি। ওই মুহূর্তটাকে অপু বিশ্বাস সুন্দরভাবে ইনক্যাশ করেছে।

অপু বিশ্বাস ফেসবুকে প্রথম পয়েন্টে লিখেছেন, ‘মানুষ হয়ে খুব বিপদে আছি, চারপাশে সব ফেরেশতা!’ দ্বিতীয় পয়েন্ট লিখেছেন, ‘এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি’ এবং তৃতীয় পয়েন্ট তিনি লিখেছেন, ‘স্ক্রিপ্ট অনেক দুর্বল’।

হঠাৎ মধ্যরাতে এমন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে রহস্যের সৃষ্টি হয়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের মনে। তাইতো তারা মন্তব্যের ঘরে জানতে চেয়েছেন ঘটনা সম্পর্কে। একজন লিখেছেন, আবার নতুন কিছু ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত