দুরন্ত টিভিতে ‘যুদ্ধ জয়ের কথা’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ এএম

মহান বিজয় দিবস উপলক্ষে দুরন্ত টিভিতে থাকছে বিজয়ের অনুষ্ঠান ‘যুদ্ধ জয়ের কথা’। মুক্তিযুদ্ধে অসংখ্য বীরত্বগাঁথার অন্যতম একটি হলো ‘অপারেশন জ্যাকপট’।

‘যুদ্ধ জয়ের কথা’ অনুষ্ঠানটিতে মহান মুক্তিযোদ্ধাদের ‘অপারেশন জ্যাকপট’ অভিযানের ইতিহাস তুলে ধরা হয়েছে। সেই বীরত্বের গল্প শিশুদেরকে শোনাবেন বীর মুক্তিযোদ্ধা ও অপারেশন জ্যাকপট-নৌ কমান্ডার এনামুল হক। তার সাথে আলাপচারিতায় থাকবে শিশুশিল্পী শ্যাওলা ব্রততী আত্মজা। ‘যুদ্ধ জয়ের কথা’ পরিচালনা করেছেন শাহাদাৎ সেতু ও এ কে কমল। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচারিত হবে ১৬ ডিসেম্বর, ২০২৩ শনিবার রাত ৯টা।

এছাড়াও বিজয় দিবসকে ঘিরে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ‘মুক্তিযুদ্ধের কথা’ প্রচারিত হবে ১২ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিটে, ‘প্রিয় বাংলাদেশ’ প্রচারিত হবে ১৫ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে, ‘আমাদের মুক্তির গান’ প্রচারিত হবে ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে, ‘মুক্তি’, ‘জয় বাংলা’ ও ‘বিজয়ের গল্প’ প্রচারিত হবে ১৬ ডিসেম্বর যথাক্রমে দুপুর ২টা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায়। এছাড়াও বিজয় দিবসের দিন দুরন্ত সিনেমা সময়ে সকাল ১০টায় প্রচারিত হবে “মেঘনার ৭১”, দুপুর ৩ টায় প্রচারিত হবে “আমার বন্ধু রাশেদ” ও রাত ১০ টায় প্রচারিত হবে “মানুষ” ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত