কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী এক নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে আজ সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে খবর আসে ঢাকার কেরানীগঞ্জ ধলেশ্বরী ১নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে।ওই খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৭টা ৫ মিনিটে। পরে একে একে করে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত