বড় ছেলে আরিয়ানের পর এবার ছোট ছেলে আব্রামও হাঁটলেন বাবা শাহরুখ খানের পথে। সম্প্রতি স্কুলের নাটকে অভিনয় করেন ছোট্ট আব্রাম। নাটকের মাঝে শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে পোজও দেন। আর দর্শক আসনে বসে শাহরুখ আনন্দে আত্মহারা। শাহরুখের চোখে তখন আনন্দের অশ্রু।
শাহরুখের এক অনুরাগী আব্রামের এই ভিডিও শেয়ার করেছেন সোশ্যালে। সেই পোস্টে তিনি লিখলেন, ‘গর্বিত বাবা এবং মা। কত জলদি বড় হয়ে যাচ্ছে।’
বরাবর ‘ফ্যামিলি ম্যান’ শাহরুখ খান। হাজারও ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভুলেন না তিনি। ছোট ছেলে আব্রাম আবার বাবার একটু বেশি আদুরে। আব্রামের সব কাজে নজর থাকে বলিউড বাদশার। তার সাফল্যে আনন্দে আত্মহারাও হয়ে যান।
