প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত নাম। ফেসবুক ইউটিউবের সামাজিক মাধ্যমে বিনোদনভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন। করেন মিউজিক ভিডিও। মারধরের মাধ্যমে সম্প্রতি আলোচনায় আসেন এই জুটি। লায়লাকে নাকি প্রকাশ্য রাস্তায় মেরেছেন মামুন।
এদিকে প্রিন্স ও লায়লা জুটির বিরোধ ও দূরত্ব ঘোঁচানোর জন্য কলকাতা থেকে আরেক ইউটিউবার স্যান্ডি সাহা এসেছেন। তিনি দুজনকে একত্র করে সম্পর্ক ঠিক করে দিয়েছেন। স্যান্ডি বলছেন, কলকাতা থেকে এসে লায়লা ও মামুনের ঝগড়া মিটিয়ে দিলাম।
একটি ভিডিওতে দেখা যায় লায়লা মন খারাপ করে আছেন। স্যান্ডি ও উপস্থিত কয়েকজনের সামনে মামুন লায়লার সঙ্গে কথা বলছেন্ম। দুজনে হাত মিলিয়ে নিচ্ছেন। লায়লার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। লায়লা ও মামুন দুজনই জানালেন তারা একত্রে থাকবেন।
এদিকে, প্রিন্স মামুন ও লায়লার এই ঘটনাকে সাজানো হিসেবে দেখছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি কলকাতার আলোচিত ইউটিউবার স্যান্ডি সাহাকে সন্দেহের কথা জানান। তিনি বলেন, আমার মনে হচ্ছে ওরা ভাইরাল হওয়ার জন্য এই নাটক করছে।
এক সাক্ষাৎকারে হিরো আলমকে এসব বলতে শোনা যায়। যদিও স্যান্ডি সাহার দাবি তিনি কলকাতা থেকে লায়লার বাড়িতে যান এবং দেখতে পান লায়লার বাসার ওয়াফাই পাসওয়ার্ড এখনো মামুনের নামে। ফলে তিনি উদ্যোগ নিয়ে তাদের ঝামেলা মিটিয়ে দেন।
সম্প্রতি লায়লাকে মধ্যরাতে একটি লাইভ ভিডিওতে দেখা যায়, রাজধানীর বারিধারার ফুটপাতে এসে কাঁদছেন। সেই সঙ্গে বলছেন মামুন আমাকে মেরেছে, মামুন আমাকে মদ খেয়ে এসে মোবাইল দিয়ে মেরেছে। দেখুন আমার চেহারা নষ্ট করে দিয়েছে। সে আমার ফেসবুক পেইজ ডিলিট করে দিয়েছে, আপনারা স্ক্রিন রেকর্ডার দিয়ে এই ভিডিও রেকর্ড করেন প্লিজ।
