সকলকে ঐক্যবদ্ধভাবে সমস্যা মোকাবেলা করতে হবে: কর্নেল অলি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমাজে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এটা শুধু এককভাবে রাজনৈতিক দল গুলোর সমস্যা নয়, সমগ্র দেশ ও সমগ্র জাতির সমস্যা। সুতরাং সকলকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। অন্যথায় এই ধরনের অন্যায় অবিচার সমাজকে গৃহযুদ্ধের দিকে বা রক্তপাতের দিকে ঠেলে দিবে।

তিনি বলেন, আওয়ামী বাকশালিরা চায় তাদের অবৈধ কর্মকাণ্ড জায়েজ করার জন্য যেনতেনভাবে পুনরায় ক্ষমতা দখল নিতে। আমরা চাই জনগণের ভোট প্রদান নিশ্চিত করতে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে।

আজ বুধবার (২০ ডিসেম্বর) বিকালে এলডিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. কর্নেল অলি আহমদ বলেন, দুর্নীতি, অন্যায় ও অবিচারের হাত থেকে জনগণকে রক্ষা করতে। বর্তমান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে, জনগণ ভোটের অধিকার হারিয়ে ফেলবে। এতে দেশ ও জনগণ উপকৃত হবে না। বরং এই হটকারি ভাগাভাগির নির্বাচনের কারণে দেশ ও জনগণ এক গভীর সংকটে পড়বে। ক্ষমতা লোভীদের আশা আকাঙ্খা পূরণ হবে। এই নির্বাচন কখনো গণতন্ত্র নিশ্চিত করবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত