সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপিসহ সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পক্ষে, নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মনজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) সকালে মিছিলটি পৌর বাজারের ডাকবাংলো থেকে শুরু করে মেইন রোড প্রদক্ষিণ শেষে হাসপাতাল রোডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা একতরফা নির্বাচনী তফসিল বাতিল, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও সরকারের পদত্যাগ ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়, মিছিলে আরও উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ও সদস্য ইফতেখার পাবেল, পৌরযুবদলের আহ্বায়ক আবু হানিফ, সদস্য সচিব মহি উদ্দিন, জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন নয়ন ও সদস্য নুরনবী বাবর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্যা মোহন,ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
