বড়দিনের উৎসব লেগেছে বসুন্ধরা কিংসে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

খিস্ট্রীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড় দিন আজ। বিশ্ব ক্রীড়াঙ্গনের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও দিনটিকে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারি প্রতিটি ক্লাবের বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের অধিকাংশই খিস্ট্রীয় ধর্মাবলম্বী।

বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের ছয় বিদেশি ফুটবলার ও কয়েকজন বিদেশি কোচিং স্টাফ রয়েছেন। আজ বড় দিন উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে তাদের জন্য ভিন্ন আয়োজন করা হয়। কেক কাটা ও আনুষাঙ্গিক সাজসজ্জাও হয়েছে কিংস ক্লাবে।

বিদেশি খেলোয়াড়, কোচিং স্টাফের সঙ্গে বাংলাদেশি ফুটবলার ও কোচরা এক সঙ্গে বেশ উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা কিংস বড় দিন উদযাপন করেছে। বসুন্ধরা কিংস ছাড়া প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলো থেকে এমন উদযাপনের খবর পাওয়া যায়নি।

বড় দিন উপলক্ষ্যে কিংসের বিদেশি ফুটবলার ও কোচিং স্টাফের বিশ্রাম নেয়ার সুযোগ নেই। আগামীকাল ফর্টিজ এফসির বিপক্ষে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। তাই আজ অনুশীলনেও ঘাম ঝরাতে হবে তাদের। 

জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অবশ্য বড় দিন উপলক্ষ্যে ছুটি নিয়েছেন। বড় দিন ও নববর্ষ পালন করে বাংলাদেশে ফেরার কথা তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত