আলোচিত ৩ গীতিকার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০২:০০ এএম

এ বছর গীতিকাররাও আলোচনায় এসেছেন বহুলভাবে। গানের সঙ্গে গীতিকারদের কথাও উঠে এসেছে সংবাদে, আলোচনায় বিভিন্ন টেলিভিশনে। তাদের গানের কথামালা নিয়ে কথা হয়েছে, হয়েছে বিশ্লেষণ

আসিফ ইকবাল

আসিফ ইকবালের ফেরাটা ছিল অন্যরকম ও ব্যাপকতাপূর্ণ। আশির দশকের অনন্যা অ্যালবাম কিংবা মাহাদীর বরুণা হলের আসিফ ইকবাল দীর্ঘ সময় পর ফিরলেন ও প্রিয়তমা লিখে। এই গান বিশ্বের সমস্ত বাংলাভাষীর কানে পৌঁছে গেছে। এছাড়াও মেঘের নৌকা তুমিও ছিল আলোচনায় থাকা গান।

সোমেশ্বর অলি

অলি গান লিখছেন অনেকদিন ধরেই। তার জনপ্রিয় গানের সংখ্যার শেষ নেই। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো থেকে বুকের বাঁ পাশে কিংবা হালের কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলেই মুখরতা। তবে অলি শাকিব খান অভিনীত প্রিয়তমার ঈশ্বর গানের মাধ্যমে যে আলোড়ন তৈরি করলেন তা উপলব্ধি করা গিয়েছে বহুদূর থেকেই।

জাহিদ আকবর

এ বছরটা জাহিদ আকবরের কাছে ছিল প্রাপ্তির বছর। তার লেখা তিন তিনটা গান এ বছর আলোচনায় অংশ নিয়েছে। ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত লিডার আমিই বাংলাদেশ চলচ্চিত্রের সুরমা সুরমা গানের মাধ্যমে যে আলোচনার শুরু তা প্রিয়তমার গভীরে থেকে শেষ হয়েছে বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার ছবির অচিন মাঝিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত