টস জিতে ব্যাটিংয়ে ভারত, অভিষেক প্রসিধের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:২১ পিএম

ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। জিতেই প্রোটিয়া দলনায়ক টেম্বা বাভুমা নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাট করতে নামা ভারত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৩ রান।

ভারত এক স্পিনারে দল সাজিয়েছিল। মাঠে নামার সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টসের পরে অধিনায়ক রোহিত নিজেই জানালেন যে, জাদেজার পিঠে টান ধরেছে। তাই তিনি মাঠে নামতে পারছেন না। এছাড়া প্রসিধ কৃষ্ণার হচ্ছে অভিষেক।

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা (অভিষেক)।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

ডিন এলগার, এডেন মার্করাম, টনি ডি'জর্জি, টেম্বা বাভুমা (ক্যাপ্টেন), ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইন (উইকেটকিপার), মারকো জানসেন, কিগান পিটারসেন, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত