অনুপম গান না বানালে ইমনের কী হতো? 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম

তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়; তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর... এই এক গানে ইমন চক্রবর্তীকে চিনেছে গোটা ভারত। হ্যাঁ, শুধু বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতীয় উপমহাদেশ চিনেছে ইমনকে। 

কেননা যে একটি পুরস্কারের জন্য আজও অপেক্ষা শাহরুখ খান, সালমান খানের মতো অভিনয়শিল্পীরা- ইমন সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ গান গেয়েই।

ইমন নিজের ফেসবুক হ্যান্ডেলে ইমন চক্রবর্তী লিখেছেন, অনুপম দা, তুমি গান না বানালে আমার কি যে হতো! 

হয়তো ইমনের কথাই সত্যিই। প্রাক্তন ছবির গান গেয়েই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর অর্ধাঙ্গিনী চলচ্চিত্রের আলাদা আলাদা গান গেয়ে ইমন আলোচনায় এসেছেন। আর এ গানটিও বানিয়েছেন অনুপম রায়। ফলে ইমনের আশঙ্কাই সত্যি। অনুপম গান না বানালে ইমনের প্রাপ্তির থলি হয়তো অপ্রাপ্তিতেই ভরে থাকতো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত