অতীত ভুলে নতুন সুখবর দিলেন অনুপম 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০১ পিএম

গেল কয়েকটা দিন ব্যক্তিগত জীবনে বেশ ঝড় গিয়েছে অনুপম রায়ের। সেসব ভুলে এবার নতুন খবর দিলেন এই গায়ক। জানালেন, নতুন কেউ আসছে! তিনি আর কেউ নন,অ্যান্টনি। না, কোনো ব্যক্তি নয়, এটি অনুপমের হাতে রচিত এক কমিক চরিত্র। অনুপমের লেখা ‘সিনেমায় অ্যান্টনি’ বই আসছে বইমেলায়। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন শুভম ভট্টাচার্য।

অনুপমের কথায়, দীপ প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। যারা এখনও এই বই সংগ্রহ করেননি তারা অবিলম্বে করে নিন। কারণ অ্যান্টনি এসে গেছে। মেলায়, বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে তাকে।

গায়কের এই নতুন জার্নিতে ভক্তরা জানিয়েছেন শুভেচ্ছা। বইটি ব্যাপকভাবে বিক্রি হোক, সাফল্য লাভ করুক, এমনটাই চাইছেন তারা।

বিগত এক মাস ধরে শান্ত অনুপমকে নিয়ে কম চর্চা হয়নি। তার ব্যক্তিগত জীবন নিয়ে রটে নানা কথা। তার প্রাক্তন স্ত্রীর দ্বিতীয় বিয়ে উপলক্ষে টেনে আনা হয় তার নাম। সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় জীবনে ঝড় উঠেছে তার। যদিও অনুপম কখনোই পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি। নীরবতা বজায় রেখেছেন প্রথম থেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত