নারায়ণগঞ্জে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী মঞ্চে ওঠায় বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

বহিষ্কৃতরা হলেন-নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর বিএনপির সদস্য শওকত হাসেম শকু, বন্দর উপজেলা বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার, মহানগর বিএনপির নেতা ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমদ, সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ ও সোনারগাঁও উপজেলাধীন ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নূরুজ্জামান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত