দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুরের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বহিষ্কৃতরা হলেন জেলাধীন সদর উপজেলা বিএনপি’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক শাহ আলম খলিফা এবং সদস্য রাজীব মাষ্টার। তাদের দুইজনকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলাধীন সদর উপজেলা বিএনপি’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক শাহ আলম খলিফা এবং সদস্য রাজীব মাষ্টার-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
