ফরিদপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে সাকিব

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৫:০৯ পিএম

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে পৌঁছলে সাকিবকে ঘিরে ধরেন ভক্তরা। এ সময় অনেক তার সঙ্গে সেলফিও তোলেন।

পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মঞ্চে সাকিবও ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উড়িয়ে এবং সাকিব নৌকা প্রতীকের প্ল্যাকার্ড নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।

মঙ্গলবার সকাল থেকেই স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ফরিদপুরের বিভিন্ন সড়ক। বেলা বাড়ার পর পরই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে। সেখানে নির্বাচনী জনসভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক।

জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের নৌকার প্রার্থী আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী, মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান, রাজবাড়ী-১ আসনের প্রার্থী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের প্রার্থী ঝিল্লুল হাকিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত