নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি ‘ফাংক্সন অব আইকিউএসি’ শিরোনামে এক সেমিনারের আয়োজন করে। সোমবার (১ জানুয়ারি) নর্দান আইকিউএসি’র ডিরেক্টর ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শায়লা সালাহউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম।
এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রবন্ধে ড. রহমান শিক্ষাদান ও শিক্ষার পরিবেশ উন্নয়নে নর্দানের শিক্ষক ও কর্মকর্তাদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন এবং এতে কোয়ালিটি অ্যাসুরেন্স এর ভূমিকা কী হবে তা তুলে ধরেন।
অনুষ্ঠানটি মডারেট করেন আইকিউএসি নর্দানের এডিশনাল ডিরেক্টর ড. মো. শহিদুজ্জামান ও সার্বিক সমন্বয় ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর এম. মনিরুল ইসলাম। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এ সেমিনারে অংশগ্রহণ করেন।
