আমাদের নোবেলজয়ী ক্রিমিনাল কাজ করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:৩৯ পিএম

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মুহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ। তিনি একজন নোবেল বিজয়ী। আমরা তাকে অত্যন্ত সম্মান করি। কিন্তু পৃথিবীতে বহু নোবেলজয়ী লোক আছেন, যারা অন্যায় করেছেন, ক্রিমিনাল কাজ করেছেন, তাদের শাস্তি হয়েছে। এ ক্ষেত্রে দেখা যায়, আমাদের নোবেলজয়ী ক্রিমিনাল কাজ করেছেন।’

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে সিলেট নগরের ধোপাদীঘির পাড় এলাকায় পররাষ্ট্রমন্ত্রী তার প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যেটা জানি, উনি উনার লেবারদের (শ্রমিকদের) পয়সা দেননি। ওদের তিনি ঠকাইছেন। সেই জন্য তার বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে। এইটা কোর্টের ব্যাপার। এইটার জন্য অন্য কোনো ধরনের কিছু হবে বলে আমার...। এইটা একটা প্রচলিত আইনের হিউজ প্রসেস। উনি সুযোগ পেয়েছেন আইনি লড়াই করার। উনি সুযোগ পেয়েছেন যুক্তিতর্কের। তারপর এভিডেন্সের বেসিসে তারা জাজমেন্ট করেছেন। কারণ, প্রত্যেক দেশ আইনকে সম্মান করে। এর ফলে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত