নিক্সনের গাড়ির পাশ দিয়ে নৌকা সমর্থকের বৈঠা মিছিল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:৫০ এএম

ফরিদপুর-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী জনসভায় শত শত নেতাকর্মী লাঠিসোটা ও বৈঠা নিয়ে যোগ দিয়েছেন। বুধবার রাত ৭টার সময় ভাঙ্গ উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের নতুনগঞ্জ বাজারে আওয়ামী লীগের একটি নির্বাচনী জনসভায় এই চিত্র দেখা যায়।

সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজান বয়াতীর নেতৃত্বে নেতাকর্মীরা জনসভায় লাঠিসোটা ও বৈঠা নিয়ে আসেন। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহ।

ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজান বয়াতী বলেন, তিনি বড় একটি মিছিল নিয়ে জনসভায় আসছিলেন। এ সময় পথিমধ্যে আরও কয়েকটি মিছিল তার সঙ্গে যোগ দেয়। হয়তো কেবা কারা আমার মিছিলে বৈঠা হাতে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পর আমি জনসভায় দ্রুত পৌঁছাতে মোটরসাইকেলে করে চলে আসি। পরবর্তীতে দেখি বৈঠা হাতে তারা সবাই মিছিল নিয়ে নির্বাচনী সভায় যোগ দেয়।

তিনি বলেন, নির্বাচনের সময় বৈঠা হাতে এভাবে জনসভায় উপস্থিত হওয়া সঠিক হয়নি।

স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, বিষয়টি আগামীকাল সকালেই রিটানিং কর্মকর্তার কাছে প্রমানসহ অভিযোগ দেবো। নৌকার প্রার্থীর নির্বাচনী জনসভায় চেয়ারম্যান মিজান বয়াতী এবং শিশু খার নেতৃত্বে বৈঠা হাতে এভাবে উপস্থিত হওয়া এবং তাদেরকে ধন্যবাদ দিয়ে সমাবেশ থেকে গ্রহণ করা এটা নির্বাচনী আচারণবিধির বাইরে।

তিনি বলেন, সদরপুর উপজেলার পিয়াজ খালী বাজারের সামনে দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে আমার গাড়ির পাশ দিয়ে বিপদজনকভাবে চলে যায় নৌকার একটি মিছিল। আমি কোনোভাবে নিজেকে রক্ষা করে ওখান থেকে চলে আসি। যখন প্রধানমন্ত্রী একটি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছে সেখানে এভাবে আচারণবিধি ল ঙ্ঘন করে দেশের ভাবমূর্তি ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে তারা। যেটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত