কবি নাজমুল হক নজীবের ১১তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে ‘নাজমুল হক নজীর: জীবন ও কবিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় বোয়ালমারীর জি. কে. কিন্ডারগার্টেন চত্বরে জীবন চর্চা কেন্দ্রের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। কবি সখিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জীবন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন।
আলোচনা সভায় কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা কে. এম. জহুরুল হক, কাজী মসিউর রহমান কচি, কবিবন্ধু শেখ আফছারউদ্দিন, আনোয়ারুজ্জামান ঝন্টু, বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, সাপ্তাহিক চন্দনার সম্পাদক কবি কাজী হাসান ফিরোজ, সহযোগী অধ্যাপক রবীন কুমার লস্কর, কবি সাজ্জাদুর রহমান, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, শিক্ষক আ. গফ্ফার শেখ, সাংবাদিক মনিরুজ্জামান ও আমীর চারু বাবলু প্রমুখ।
অনুষ্ঠানে কবির পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন তার ছেলে সাইফুল্লাহ নজীব মামুন ও ছোট ভাই এনামুল হক রুবেল। এ সময় কবির নির্বাচিত কবিতা থেকে পাঠ করেন সাংস্কৃতিককর্মী শরীফ শাহিনুর আলম, ইকবাল আজিজ মীমার্সি ও জাহিদুল হক পল্লব।
আলোচনা সভায় বক্তারা কবি নাজমুল হক নজীবের জীবন, সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।