নির্বাচন ইস্যুতে কূটনীতিকদের ব্রিফিং শুরু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ ব্রিফিং শুরু হয়।

ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন। এ ছাড়া ব্রিফিংয়ে চীন, রাশিয়া, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন তাদের ব্রিফিং করছেন। এতে পররাষ্ট্র ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত