ছেলে বীরকে নিয়ে প্রথমবার সমুদ্র দর্শনে বুবলী 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম

প্রথমবারের মতো ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সমুদ্র দেখতে গিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বৃহস্পতিবার বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে সোশ্যালে কিছু ছবি শেয়ার করেন তিনি।

যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন বুবলী ও তার ছেলে। ক্যাপশনে লিখেছেন, ‘এই শীতে বাপজানের প্রথম সমুদ্র দর্শন।’ মন্তব্যের ঘরে জমা পড়ছে ভালোবাসার চিহ্ন।

তবে সমুদ্র দর্শনে তিনি কোথায় গিয়েছেন জানা যায়নি। ছবি দেখে ধারণা করা হচ্ছে তারা কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছেন।

গত বছর শবনম ইয়াসমিন বুবলীর চলচ্চিত্রের ক্যারিয়ারটা বেশ ভালো কেটেছে। দেশের গণমাধ্যমগুলোর বিশ্লেষণে বুবলী ছিলেন গবছরের শীর্ষ নায়িকা। যেটা তার আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। 

এদিকে, এ বছরেও শুরু করতে যাচ্ছেন বেশ কোটি কাজ। যার নিয়ে এখনই কথা বলছেন না। কাজ শুরুর পূর্বে একটু অবকাশযাপন প্রয়োজন, এমনটাই মনে করে চলে গেলেন সমুদ্রের ধারে। বিশুদ্ধ বায়ু গ্রহণ করে হয়তো রাজধানীতে ফিরবেন শিগগির।

তবে কার সঙ্গে সমুদ্র সৈকতে গিয়েছেন সেটা জানা যায়নি। শুধু সন্তান বীরকে সাথে নিয়েই ছবি পোস্ট করেছেন। নেটিজেনরা অবশ্য প্রশ্ন করতে ছাড়ছেন না। বলছেন, ছবি কে তুলে দিয়েছে। অবশ্য বুবলী বরাবরের মতোই নিরুত্তাপ ছিলেন।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত