ইবিএল ও পিকাবু পেরোল ব্যাংকিং চুক্তি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:২১ পিএম

সম্প্রতি ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ইকমার্স প্ল্যাটফর্ম পিকাবু’র মধ্যে ইবিএল’র প্রধান কার্যালয়ে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইবিএল’র হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন এবং পিকাবু’র কো-ফাউন্ডার এন্ড সিইও মরিন হোসেন তালুকদার চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে পিকাবুর এমপ্লয়িরা ইস্টার্ন ব্যাংকে অগ্রাধিকার মূলক ব্যাংকিং সেবা পাবেন। এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে- দ্বৈত কারেন্সি ফিচারসহ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণ সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং সেবা।

ইবিএল পেরোল ব্যাংকিং প্রধান নাহিদ ফারজানা এবং পিকাবুর ভাইস-প্রেসিডেন্ট জি এম রিফাত কবিরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত