রাতের আধারে বরগুনার দুই ভোট কেন্দ্রে আগুন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:০১ এএম

বরগুনার আমতলীতে রাতের আধারে ২টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। কেন্দ্র দুটি হলো— বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ও মধ্য আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

প্রত্যক্ষদর্শী মাদ্রাসার নৈশ প্রহরী আবু জাফর ও অফিস সহকারী মো. আল-আমিন বলেন, রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে তারা আগুন নেভাতে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা দেখতে পারেননি তারা।

বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন সাগর বলেন, বস্তার ভেতর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

এ বিষয়ে আমতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত