সিল মারার অভিযোগে নরসিংদীর এক কেন্দ্রে ভোট স্থগিত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:২০ এএম

নরসিংদীর বেলাবতে ব্যালটের কয়েকটি বইয়ে সিল মারার অভিযোগে ইব্রাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

রবিবারর সকালে বেলাব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে। 

তিনি বলেন, বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নম্বর-১৩৪) কিছু অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত