দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন খাদ্যমন্ত্রী ও নৌকা প্রতীকের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার। আজ রবিবার নওগাঁ-১ (সাপাহার পোরশা নিয়ামতপুর) আসনের ১৬৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট। অন্যদিকে তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেকুজ্জামান তোতা ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।
নওগাঁ-১ (সাপাহার পোরশা নিয়ামতপুর) আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৯৫১। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৩ হাজার ৮২৭; নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ১২১ ও হিজড়া ভোটার তিনজন।
সাধন চন্দ্র মজুমদার ও খালেকুজ্জামান তোতা ছাড়া এ আসনে ভোটে লড়েছেন মাজেদ আলী (ঈগল) ও জাতীয় পার্টির আকবর আলী।
