গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৪৫৯ জনে পৌঁছেছে।

বুধবার (১০ জানুয়ারি)  স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার ৫ দশমিক ৩৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৯৮ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত