অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ছিল তার গায়ে হলুদের অনুষ্ঠান।
তার বিয়ের খবরটি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর বন্ধু ও অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। তবে বিয়ের খবর নিশ্চিত করলেও পাত্র কে বা বিয়ের অনুষ্ঠান কবে সেটি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
তিনি বলেন, গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে শুধু এটুকুই বলতে পারবো। এর বেশি কিছু আমি জানি না।