পুত্রের মা হলেন মৌসুমী হামিদ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

পুত্রের মা হয়েছেন লাক্স তারকা মৌসুমী হামিদ। রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। তবে কবে মা হয়েছেন, সেই বিষয়টি খোলাসা করেননিএই মডেল-অভিনেত্রী। মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না। জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা—এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। ছেলের ঘুমানো, খাওয়ার সঙ্গেই আমার রুটিন।’

মৌসুমী জানান, সন্তানের জন্মের পর প্রথম দুই দিন ঠিকমতো ছেলেকে দেখতে পারেননি তিনি। পরে যখন ভালো করে দেখলেন, তখন তার মনে হয়েছে, ছেলের চেহারায় তারই ছাপ রয়েছে। এই সময়ে স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন এই লাক্স সুন্দরী।

সর্বশেষ সর্বাধিক পঠিত