শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় চীনকে বাংলাদেশ পুরনো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ বলেও মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার এক বার্তায় চীনা প্রেসিডেন্ট এ অভিনন্দন জানান। এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও এদিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় চীনা প্রেসিডেন্ট বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে, দুই দেশ একে অপরকে সম্মান করেছে, পারস্পরিক সুবিধা অর্জন করেছে এবং জয়লাভ করেছে। চীন এবং বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। যৌথভাবে দুই দেশ উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করছে যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসছে।

বার্তায় চীনা প্রেসিডেন্ট গত আগস্ট এ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেন। শি জিনপিং আশা করেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে, রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াবে, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও উন্নীত করবে, উন্নয়ন কৌশলগুলো আরও সমন্বিত ও প্রচার করবে। উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেবে, যাতে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত