জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন মারা গেছেন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:৩৯ পিএম

বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের বারোকোনা নিজ গ্রামের বাড়িতে মৃত্যু হয় তার।

২০২৩ সালের ১৩ অক্টোবর জাতীয় আদিবাসী পরিষদের পঞ্চম কেন্দ্রীয় সম্মেলনে রবীন্দ্রনাথ সরেন সভাপতি নির্বাচিত হন। জাতীয় আদিবাসী পরিষদসহ বিভিন্ন সংগঠন দীর্ঘ ৩০ বছর ধরে আদিবাসীদের অধিকারের জন্য লড়াই-সংগ্রাম করেছেন তিনি।

রবীন্দ্রনাথ সরেন দীর্ঘদিন ডায়াবেটিস, হৃদ্‌রোগসহ নানা অসুখে ভুগছিলেন। ১ জানুয়ারি তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউয়ে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত মঙ্গলবার তাকে বাড়িতে আনা হয়।

রবীন্দ্রনাথ সরেন এক সময় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাথে জড়িত ছিলেন। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত